" ছেলের মাথায় টাক।আমি কি দেখে ওই ছেলে বিয়ে করবো?কিছুতেই বিয়ে করবো না।ম"রে গেলেও না "
কথাটা বলতেই মায়ের চোখ মুখ শুকিয়ে গেলো।বললো " এটা কি ধরণের কথা বললি তুই পদ্ম? "
রেগেমেগে বললাম " ঠিকই বলছি,টাক মাথার পাত্রকে আমি কিছুতেই বিয়ে করবো না "
" আমাদের পরিবারের মেয়ে হয়ে তুই একটা ছেলের দূর্বলতাকে এভাবে তুলে ধরলি?তোর কাছে মানুষের শিক্ষা,চরিত্র,ভালোমানুষি,দায়িত্ববান ছেলের কোনো মূল্য নাই? "
মায়ের কথায় আমি নির্বাক হয়ে রইলাম।মা বললো " চুলওয়ালা সুদর্শন যেসব ছেলেদের পছন্দ করেছিস তারা এসে যে যৌতুকের কথা বলে তোকে পণ্য বানিয়ে দিলো তার বেলা?পণ্য হতে তোর কোনো আপত্তি নেই আর ভদ্র ছেলে দোষের?চুল এতো গুরুত্বপূর্ণ?তোর বাবারও তো মাথায় টাক,তাই বলে কি মানুষ হিসেবে তোর বাবা খারাপ? "
আর কিছু বলতে পারলাম না।রাজি হলাম।বিয়ে হয়ে গেলো।বাসররাতে উনি আমার হাত স্পর্শ করে বললেন
" কথা দিলাম,আপনার চোখে কখনো জল আসতে দিবো না "
কি আশ্চর্য! এর আগে এতোটা মায়া ভরা চাহনি,এতোটা ভালোবাসা,এতোটা আত্নবিশ্বাসের সাথে একথা আমায় কেউ বলেনি।ঘরের হালকা লাল আলোয় লোকটা মুহুর্তেই আমার কাছে সুপুরুষ হয়ে উঠলো।মনে হতে লাগলো এই লোকটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।একটা জীবন এনার সাথে নির্দিধায় কাটিয়ে ফেলা সম্ভব।
গল্প #দূর্বলতা
সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

0 Comments