আমার বউ রিয়া পাজামা টা উল্টো করে পরে আছে। ওর অফিসে যাবার আগে সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন বাড়িতে আসলো তখন তার পাজামাটা উল্টো। আমি যেনো কিছুই ভাবতে পারছি না। তবে কি আমি সকালে রুপার সাথে যা জোর করে করলাম তা রিয়া সেচ্ছায় করে আসলো। কারন রিয়া কে এমন খুশি হওয়া এর আগে কখনো আমি দেখি নাই। আমার বুকের ভেতর যেন এক অদ্ভুত কম্পন শুরু হয়ে গেলো। আর আমি এই এসির মধ্যেও যেনো ঘামতে লাগলাম। আমার ঘামতে থাকা দেখে রিয়া বললো,,,,,,,,
রিয়া-- কি হলো তুমি ঘামছো কেনো। অসুখ বিসুখ বাধালে নাকি। ( বলেই আমার কপালে হাত দিলো)
আমার জবান যেনো বন্ধ হয়ে গেছে কি বলবো কিছুই ভাবতে পারতেছি না। আমার স্তব্ধ হয়ে যাওয়া দেখে রিয়া আবারও বললো,,
রিয়া-- কি হলো তুমি কথা বলছো না কেনো? কিছুক্ষণ আগোও তো হাসিখুশি ছিলে,,,,, কি এমন হলো যে নিমিষেই মুখটা মলিন হয়ে গেলো তোমার?(বলেই আবার আমার কপালে হাত দিলো। আমি রিয়ার হাত টা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম)
আমি-- কিছু হয় নাই আমার।
বলেই শোবার রুমে চলে আসলাম। কিছুই মাথায় আসছে না কি করবো আমি। রিয়ার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে। মেয়েটা আমাকে ছাড়া যেনো কিছুই বোঝেনা। তাহলে কেনো আমার সাথে এমন করলো? নাকি আমি রুপার সাথে যা জোর করে করেছি তা রিয়ার সাথেও করা হয়েছে। আমি রুপার সাথে যা করেছি তা তো পাপ আমি পাপী
নাহ এটা আমার পাপের ফল। আমি পাপ করেছি। আমি পাপী,,,,, আর এটা আমার পাপ এর ফল।
হে আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করবো। আমি বুঝতে পেরেছি পাপ করলে সে পাপের ফল তাকে ভোগ করতেই হয়।
রাত ১২টা চোখে ঘুম নেই এখনো কিছু খাওয়াই হয় নাই। রিয়া খাবার জন্য অনেক বার ডেকে গেছে কিন্তু আমি খাইতে যাই নাই। রিয়া আমার পাসেই শুয়ে আছে। মেয়েটাকে দেখতে একদম নিস্পাপ বাচ্চার মতো লাগছে। রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি সে খেয়ালই নেই।
ঘুম ভাঙলো ফজরের আজান এর শব্দ শুনে। এর আগে কখনো ফজর এর সময় উঠি নাই। এর আগে রিয়া ফজরের নামাজ পড়ার জন্য প্রায় দিন ডেকেছে কিন্তু আমি তখন ঘুমের দেশে ব্যস্ত ছিলাম। আজ কেনো জানি না ঘুম ভেঙে গেলো। হে আল্লাহ আমি জানি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। তবু আজ কেনো জানি তোমার সেজদায় পরে কাঁদতে মন চাচ্ছে।
ওজু করে এসে বাড়িতে সুন্নাত নামাজ পরে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ পরে এসে দেখি রিয়া কুরআন পরছে। আমার এখন বিশ্বাসই হচ্ছে না রিয়া এমন টা করতে পারে। তবে কি আমার ভাবনা টা ভুল?
**দুপুর ১২ টা**
বাড়ি থেকে বেরিয়ে পরলাম,,,, উদ্দেশ্য রুপার বাড়ি। আমি পাপ করেছি আমার এই পাপের ক্ষমা আছে কি না আমি জানি না। কিন্তু আমার রুপার কাছে ক্ষমা চাইতেই হবে। নইলে যে আমি মরলেও শান্তি পাবো না। ভাবতে ভাবতে রুপার বাড়ির সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই রুপা এসে দরজা টা খুলে দিলো। আমাকে দেখেই,,,,,,,,,
রুপা-- একি আপনি,,,? আপনি কেনো এখানে আবার এসেছেন। নাকি আবার আমাকে ভোগ করার আপনার সখ জাগছে? আমার সব তো কেরেই নিলেন তবে আবার কেনো এসেছেন? ( বলেই রুপা হাউমাউ করে কেঁদে উঠলো)
আর আমি ফ্লোরে বসে পরে রুপার পা দুটি জরিয়ে ধরে কাঁদতে কাঁদতে,,,,,
আমি-- রুপা আমি পাপী,,, আমি তোমার সাথে অনেক বড় পাপ করেছি। রুপা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি এই পাপ যে আর বয়ে বেরাতে পারছি না রুপা। তুমি আমায় ক্ষমা করে দাও রুপা আমায় ক্ষমা করে দাও।
রুপা-- ক্ষমা কিসের ক্ষমা? আপনাকে আমি কি ভাবে ক্ষমা করবো বলতে পারবেন? আপনি কি আমার হারিয়ে যাওয়া সতিত্ব ফিরিয়ে এনে দিতে পারবে? আপনাকে কি ভাবে ক্ষমা করবো? যে লোক নিজের একটু পুরুত্বের সুখ এর জন্য একটা পরিবার ভেঙে দিতেও পারে তাকে কি ভাবে ক্ষমা করবো বলতে পারবেন পারবেন না। তাহলে কি ভাবে আমি আপনাকে ক্ষমা করবো বলুন? আমার স্বামীর বিপদের সময় যখন আমি আপনার কাছে সাহায্য চাইতে গেলাম তার বিনিময়ে আপনি আমার সতিত্ব টাই কেরে নিলেন। আমি এখন কি নিয়ে আমার স্বামীর কাছে যাবো? বলুন জবাব দিন,,, জবাব দিন। জানি আপনার কাছে কোনো জবাব নেই। আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার আল্লাহও আপনাকে কখনো ক্ষমা করবে না। এর ফল আপনি পাবেন আজ না হয় হাসর এর ময়দানে ঠিক পাবেন।
আমি-- রুপা আমি জানি আমার এই পাপ এর কোনো ক্ষমা নেই। আর আমার এই পাপ এর সর্বোচ্চ শাস্তি কি তাও আমি জানি। এই পাপ এর সর্বোচ্চ শাস্তি গলা অব্দি মাটির সাথে গেরে পাথর নিক্ষেপ করা যতক্ষণ না সেই পাপী মারা যায় ততক্ষণ। কিন্তু আমার তখন কি হয়েছিল আমি নিজেও বলতে পারবো না। রুপা আমি জানি তুমি আমায় কখনো ক্ষমা করতে পারবে না। কারন আমি যে ক্ষমার জগ্য নই তারপরেও তোমার এই বিপদের দিনে আমাকে তোমার পাসে থাকতে দিয়ো।
রুপা-- কি করতে চান আপনি?
আমি-- এই নাও এখানে ৪লাখ টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা টা করে নিয়ো। প্লিজ না করবে না,,, আমি জানি তোমার এখন টাকা টার খুবই দরকার। আর আমি এ-ও জানি আমি যে পাপ করেছি এর কোনো ক্ষমা নেই। আর আমিতো আত্মহত্যাও করতে পারবো না। কারন আত্মহত্যা মহা পাপ। এমনি একটা পাপ করেছি আর একটা পাপ করে আমার পাপের বোঝা টা আর বাড়াতে চাই না। আমি এখন আসি রুপা আরো টাকার দরকার হলে আমাকে বলবে।
বলেই ওখান থেকে চলে আসলাম। জোহরের আজান হয়ে গেছে তাই মাসজিদে নামাজ আদায় করার জন্য আসলাম। নামাজ পড়ে মোনাজাত এ আল্লাহ এর কাছে অনেক্ক্ষণ কাঁদলাম কারন আমি যে পাপী। হে আল্লাহ আমিতো অবুঝ ছিলাম তাই কিছু বুঝতে পারি নাই। আর যখন বুঝতে পারলাম তার আগেই আমি এক মহা পাপী হয়ে গেলাম।
নামাজ পরে বের হয়ে বুঝতে পারলাম আমার অনেক খুদা পেয়েছে। কারন সেই কাল রাত থেকে এখনো কিছু পেটের মধ্যে যায় নাই। তাই একটা হোটেল দিকে গেলাম। হোটেল এর সামনে যেতেই চোখ পড়লো ভিতরের একাটা টেবিলের দিকে।
আমার বউ রিয়া একটা ছেলের সাথে এক টেবিলে বসে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না কারন সে অন্য পাস হয়ে বসে আছে। কিন্তু রিয়ার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে কি এই সেই লোক যার কারনে কাল রিয়া পাজামা উল্টো করে পড়ে বাসায় আসলো,,,,,,,,,,,,,,,,,?
আমার আর খাওয়া হলো না। বাসায় চলে আসলাম। নাহ আমার আর বেচে থাকার কোনো অধিকার নেই। আর কেনোই বা বেচে থাকবো? যে নিজেই একটা লম্পট চরিত্রহীন। আবার তার বউ? সেও অন্য পুরুষ এর সাথে,,,,,৷?
এই পৃথিবীতে আমার জায়গা নেই। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কিন্তু বাড়িতে কিছুই করা যাবে না যা করার বাড়ির বাহিরে করতে হবে।
রাত ৪টা রিয়া এখনো ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে যে এই মেয়েটাকে কতটা আরো বেশি সুন্দর লাগে তা বলে বুঝাতে পারবো না। মন ভোরে মেয়েটাকে দেখে নিলাম। কারন এর পর আর কখনো এই মেয়ে টাকে দেখা হবে না।
যাবার আগে টেবিলের উপর একটা চিঠি লিখলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে পরলাম। উদ্দেশ্য ট্রেন স্টেশন,,,,,,, সকাল ৫টায় ট্রেন আসে আর তার নিচেই ঝাপ দিয়ে চলে যাবো না ফেরার দেশে। স্টেশনে এসে বসে আছি।
ভোর ৫ টা,,,,,, ওইতো ট্রেন আসছে। আমিও তইরি ঝাপ দেবার জন্য। যেই লাফ দিবো অমনি অতীত এর কথা গুলো মনে পরে গেলো। কিন্তু আমি পিছপা হইলাম না আমি #পাপ করেছি আমি যে পাপী।
চলবে,,,,,,,,,,,,,,,?
বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

0 Comments